আন্তর্জাতিক খবর
প্রধান খবর

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি ও বাসিজ ফোর্স প্রধান সোলাইমানি নিহতের দাবি ইসরায়েলের

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করেছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর অধীনস্থ আধাসামরিক সংগঠন বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানি-ও নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) রাতে পরিচালিত এক হামলায় তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

ইসরায়েলি বাহিনীর দাবি, সোলাইমানির মৃত্যু ইরানের সামরিক ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল’ কাঠামোর জন্য একটি বড় ধরনের ধাক্কা। পাশাপাশি, ইরানি কমান্ডারদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে তারা।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরান-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা জাগিয়েছে।

তথ্যসূত্র: আল-জাজিরা

এই বিভাগের অন্য খবর

Back to top button