আন্তর্জাতিক খবর
প্রধান খবর

ইরানে সেনা পাঠানোর সম্ভাবনা থেকে পিছু হটলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ২১তম দিনে গড়ালেও ইরান-এ মার্কিন সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “না, আমি কোথাও সেনা পাঠাচ্ছি না। যদি পাঠাতামও, তবে নিশ্চিতভাবেই আমি আপনাদের তা জানাতাম না। কিন্তু আমি সেনা পাঠাচ্ছি না।”

ইরানের অস্ত্র কর্মসূচি নির্মূল করতে যুক্তরাষ্ট্র কতদূর পর্যন্ত যাবে, তা নিয়ে আলোচনা চলার মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য এল।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনো কিছু পারমাণবিক সরঞ্জাম চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা জব্দ করার বিষয়টিও আলোচনায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিযান চালাতে হলে বিপুলসংখ্যক মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন হতে পারে।

উল্লেখ্য, ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালিয়ে আসছে। এর জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।

এছাড়া, ইরান বিভিন্ন আরব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্ট স্বার্থে হামলা চালাচ্ছে বলেও জানা গেছে। এতে করে সংঘাতটি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের অন্তত ১৪টি দেশে ছড়িয়ে পড়েছে।

সূত্র: রয়টার্স

এই বিভাগের অন্য খবর

Back to top button