আন্তর্জাতিক খবর
প্রধান খবর

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আইআরজিসি মুখপাত্র নায়িনি নিহত

ইরান-এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ হামলায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-র মুখপাত্র আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) আইআরজিসি এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি-র বরাতে আল জাজিরা জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোরে এ হামলা চালানো হয়। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় নায়িনি নিহত হওয়ার বিষয়টি প্রকাশ করা হয়।

অন্যদিকে মেহর নিউজ-এর বরাতে ‘তুর্কি টুডে’ জানায়, নিহত হওয়ার আগে এক বিবৃতিতে জেনারেল নায়িনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলা সত্ত্বেও তেহরান এখনো ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম।

তিনি বলেন, “এ লড়াই চলবে। জনগণ চায়, শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকুক।” একইসঙ্গে যুদ্ধের সমাপ্তি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের ওপর থেকে যুদ্ধের ছায়া সম্পূর্ণ দূর হলেই এই সংঘাতের অবসান হওয়া উচিত।

উল্লেখ্য, ইরানের ওপর চলমান হামলায় ইতোমধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং নিরাপত্তা প্রধান আলী লারিজানি-সহ একাধিক শীর্ষ নেতা নিহত হয়েছেন।

সূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button