
ইস্পাত (স্টিল) পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইরান। দেশটির ইস্পাতশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরানের কাস্টম কর্তৃপক্ষ এক নির্দেশনায় স্ল্যাব, শিট, স্ট্রিপসহ বিভিন্ন ধরনের ইস্পাত পণ্য রপ্তানি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে। এই নিষেধাজ্ঞা ২৬ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।
কাস্টম কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় দেশটির ইস্পাতশিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এর পরিপ্রেক্ষিতেই রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক দিন আগে, অর্থাৎ ৮ এপ্রিলের আগে, ইসরায়েল দাবি করেছিল— তাদের বিমান হামলায় ইরানের প্রায় ৭০ শতাংশ ইস্পাত উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়েছে। একই সঙ্গে পেট্রোকেমিক্যাল স্থাপনা ও পরিবহন অবকাঠামোতেও হামলা চালানো হয়।
বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ খাতে বড় ধরনের ক্ষতি ইরানের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



