আন্তর্জাতিক খবর
প্রধান খবর

ইরানে নাগরিকদের ‘বাকিতে কেনাকাটার’ সুযোগ দিল সরকার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে নাগরিকদের স্বস্তি দিতে নতুন একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইরান সরকার। পরিকল্পনার আওতায় নাগরিকরা বাকিতে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন এবং ঋণ পরিশোধের নিশ্চয়তায় সরকার সহায়ক ভূমিকা পালন করবে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

পরিকল্পনা অনুযায়ী, যারা সরকারি সহায়তা পান-এমন পরিবারগুলো প্রতি দুই মাসে একবার দোকান থেকে মৌলিক পণ্য বাকিতে কিনতে পারবে। তবে কেনা পণ্যের মূল্য তাদের প্রাপ্ত সহায়তার অঙ্কের বেশি হবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনার অর্থায়ন করা হবে বেসরকারি কোম্পানির মাধ্যমে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে বহু পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে গেছে।

এদিকে ডোনিয়া-ই-ইকতেসাদ চলতি বছরে মূল্যস্ফীতির হার নিয়ে তিনটি সম্ভাব্য পূর্বাভাস তুলে ধরেছে।

পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্র-এর সঙ্গে যদি কোনো সমঝোতায় পৌঁছানো যায়, তাহলে সর্বোত্তম পরিস্থিতিতে মূল্যস্ফীতি প্রায় ৪৯ শতাংশে সীমিত থাকতে পারে।

যদি ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি অব্যাহত থাকে-যেমনটি গত বছর ১২ দিনের যুদ্ধের পর এবং এ বছর মার্কিন–ইসরায়েলি হামলার আগে দেখা গিয়েছিল-তাহলে মূল্যস্ফীতি ৬৭ শতাংশে পৌঁছাতে পারে।

আর যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র আকার নিলে ইরান অতিমূল্যস্ফীতির পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে মূল্যস্ফীতির হার প্রায় ১২৩ শতাংশে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

এই বিভাগের অন্য খবর

Back to top button