আন্তর্জাতিক খবর
প্রধান খবর

ইরান যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে, তবুও কূটনৈতিক সমাধানের আশা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ বন্ধে এখনো কূটনৈতিক সমাধানের সম্ভাবনা রয়েছে। যদিও এর আগে তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতিকে ‘লাইফ সাপোর্টে’ রয়েছে বলে মন্তব্য করেছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি মনে করি এটা খুবই সম্ভব। আমি তাদের সঙ্গে চার-পাঁচবার চুক্তি করেছি। কিন্তু তারা বারবার মত বদলেছে।”

একইসঙ্গে ট্রাম্প ইরানের নেতৃত্বকে “খুবই অসৎ” বলেও অভিহিত করেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে তেহরানের প্রতিক্রিয়া ছিল অযৌক্তিক।

ট্রাম্প বলেন, “ওরা আমাদের যে আবর্জনা পাঠিয়েছে, সেটা পড়ার পর আমি এটাকে এখন সবচেয়ে দুর্বল বলব। আমি তো ওটা পড়াই শেষ করিনি।”

এর আগে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাবে তেহরান যে প্রতিক্রিয়া জানিয়েছে, সেটিকে “বোকামিপূর্ণ” বলেও মন্তব্য করেন তিনি।

যুদ্ধবিরতির বর্তমান অবস্থা নিয়ে ট্রাম্প বলেন, “আমি বলব, যুদ্ধবিরতি এখন গুরুতর লাইফ সাপোর্টে আছে, যেখানে ডাক্তার এসে বলছেন- ‘স্যার, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ১ শতাংশ।’”

অন্যদিকে, ইরান ট্রাম্প প্রশাসনের দাবিগুলোকে “অযৌক্তিক” বলে উল্লেখ করেছে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে তারা অতিরিক্ত কিছু চায়নি, বরং নিজেদের অবস্থানকেই সমর্থন করেছে।

গত প্রায় ১০ সপ্তাহ ধরে চলা এই সংঘাত ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গেলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে এবং বিশ্ববাজারে তেল ও গ্যাসের দামে এর প্রভাব পড়তে পারে।

তথ্যসূত্র: টিবিএস নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button