আন্তর্জাতিক খবর
প্রধান খবর

কুয়েত ও বাহরাইন লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালির দিকে উৎক্ষেপণ করা ইরানি হামলাকারী ড্রোন ভূপাতিত করা এবং ইরানের একটি রাডার স্থাপনায় হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। খবর আল জাজিরা।

সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে ইরানের ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি সফলভাবে প্রতিহত করা হয়েছে। আর সপ্তম ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

সেন্টকম আরও জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত কোনো মার্কিন কর্মকর্তা বা সেনাসদস্য হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর-এর সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরান যে দাবি করেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ক্ষেপণাস্ত্র হামলার দাবি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে ঘটনাটির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যের বাইরে স্বাধীনভাবে যাচাই করা বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button