আন্তর্জাতিক খবর
প্রধান খবর

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন বাংলাদেশি। তাকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে স্থানীয় সময় বাংলাদেশি মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ৬ বাংলাদেশির বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকায়। অগ্নিকাণ্ডের সময় তারা দোকানের ভেতরেই ঘুমিয়ে ছিলেন।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার স্থানীয় কর্তৃপক্ষ।

এখনও নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button