আন্তর্জাতিক খবর
প্রধান খবর

হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলা, মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র

হরমুজ প্রণালি ঘিরে আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন একটি বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

তেহরানের দাবি, মার্কিন যুদ্ধজাহাজ দুটি ইরানি জাহাজের চলাচলে বাধা দিচ্ছিল এবং সামুদ্রিক অবরোধে অংশ নিচ্ছিল। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এতে কোনো মার্কিন সেনা আহত হননি।

এর জবাবে ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, খার্গ দ্বীপের উপকূলে এবং জাস্কের কাছে দুটি তেলবাহী ট্যাংকার অচল করে দেওয়া হয়েছে। এছাড়া গালফ অব ওমানে আরেকটি খালি ট্যাংকার ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খার্গ দ্বীপের কাছাকাছি নোঙর করা একটি ট্যাংকারে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইরান।

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button