আন্তর্জাতিক খবর
প্রধান খবর

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও চার বাংলাদেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শামা ওবায়েদ ইসলাম জানান, গত শনিবারের হামলায় দুই বাংলাদেশিসহ মোট নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘চলমান এই যুদ্ধে আমরা ইতিমধ্যে ১৪ জন বাংলাদেশি নাগরিককে হারিয়েছি। আমরা আর কোনো রেমিট্যান্স যোদ্ধার প্রাণহানি দেখতে চাই না।’

তিনি আরও জানান, নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ দেশে আনতে যাবতীয় খরচ বহন করবে বাংলাদেশ সরকার।

নিহতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি আহত বাংলাদেশিদের পরিস্থিতির বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তথ্যসূত্র: ডেইলি স্টার

এই বিভাগের অন্য খবর

Back to top button