আন্তর্জাতিক খবর
প্রধান খবর

জেন-জি বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, মোতায়েন ৯ হাজার পুলিশ

জেন-জি বিক্ষোভ সামাল দিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সাড়ে ৯ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাকার্তা শহর পুলিশের মুখপাত্র বুদি হেরমান্তো সাংবাদিকদের জানান, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করবেন। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সাম্প্রতিক দাবানল, শেয়ারবাজারের পতন, রুপিয়ার অবমূল্যায়নসহ জাতীয় অর্থনীতির দুর্বলতার প্রতিবাদে এ আন্দোলনের ডাক দিয়েছে।

এদিকে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস রাজধানীর একটি স্মৃতিসৌধে ব্যানার টাঙিয়ে জলবায়ু সংকট মোকাবিলা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি জানিয়েছে।

ইন্দোনেশিয়ার সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো ২০২৪ সালে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হলেও তাঁর বিভিন্ন জনতুষ্টিবাদী কর্মসূচির কারণে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে জনগণ ও বিনিয়োগকারীদের আস্থা হারাচ্ছেন তিনি।

সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের (এসএমআরসি) জরিপ অনুযায়ী, গত বছরের নভেম্বরে প্রাবোও সুবিয়ান্তোর জনপ্রিয়তার হার ছিল ৮১ দশমিক ২ শতাংশ। চলতি মাসে তা কমে ৪৪ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে, যা তাঁর ইতিহাসের সর্বনিম্ন হার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৫ সালে পুলিশের হামলায় এক মোটরসাইকেলচালক নিহত হওয়ার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে গত আগস্টেও ব্যাপক বিক্ষোভের ঘটনায় শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল।

সূত্র: রয়টার্স

এই বিভাগের অন্য খবর

Back to top button