আন্তর্জাতিক খবর

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উত্তাল সমুদ্র

ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতেও দমকা বাতাসের তেজ বাড়ছে। ঘূর্ণিঝড়টি পশ্চিম- মধ্য বঙ্গপোসাগরে অবস্থান করেছে। এটি ওড়িশ্যা উপকূলে রোববার দুপুর বা বিকেলে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় এর প্রভাবে শনিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। ঘন কালো মেঘ আরও ঘনীভূত হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। পাশাপাশি বাতাসের গতিবেগও সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্রও।

এদিকে জাওয়াদের কারণে প্ররিস্থিতি ভয়াবহ হতে পারে বলে জানা গেছে। এর জন্য আগে থেকেই দিঘার সমুদ্রতট খালি করেছে প্রশাসন। মাইকিং করে দুর্যোগ মোকাবেলা কমিটির সদস্যরা সমুদ্র সৈকত টহলদারি চালাচ্ছে। দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সর্বত্রই সমুদ্রতট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে পর্যটক দের।

দিঘার হোটেল ব্যবসায়ীদের দাবি, সাপ্তাহিক ছুটির মুখে এমন দুর্যোগের খবর পর্যটকরা দিঘায় আগাম বুকিং বাতিল করেছেন। অনেকেই আবার দিঘা ছেড়ে বাড়িমুখো হচ্ছেন।এদিকে, ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে রোববার ভোর থেকে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদী বন্দরকে ১ নম্বর নৌ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২ থেকে ১৫ কিলোমিটার, অস্থায়ী বা ঝড়ো হাওয়ার আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button