আন্তর্জাতিক খবর
যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে লন্ডনগামী বিমানে এক নারীকে ধর্ষণ

যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে লন্ডনগামী একটি উড়ন্তু বিমানে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে।
পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর বয়সী ওই নারী ছিলেন বিজনেস ক্লাসের যাত্রী। বিমানের কর্মীদের ওই নারী অভিযোগ করে বলেন, ৩১ জানুয়ারি নেওয়ার্ক থেকে হিথ্রোগামী ইউনাইটেড এয়ারলাইনসের রাতেরও ওই ফ্লাইটে ঘুমিয়ে ছিলেন তিনি। এমন সময় ওই ব্যক্তি তার ওপর যৌন নিপীড়ন চালান।
ঘটনা জানার পর বিমানকর্মীরা পুলিশকে এ ব্যাপারে সতর্ক করে দেয়। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গেই ধর্ষণের অভিযোগ ৪০ বছর বয়সী ওই ব্যক্তিতে আটক করে পুলিশ।
