আন্তর্জাতিক খবর

ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করবে না: জেলেনস্কি

ইউক্রেনের সবশেষ পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জনগণের উদ্দেশে বলেন, ইউক্রেনের সেনাবাহিনী আত্মসমর্পণ করবে না।

শনিবার সকালে তার কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে এক ভিডিও বার্তায় রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে জেলেনস্কি বলেন, আমি এখানে, আমরা অস্ত্র নামিয়ে রাখবো না। দেশকে রক্ষা করবো সবাই।

দেশটির সেনাবাহিনী আত্মসমর্পণ করছে এমন গুঞ্জনের জবাবে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সেনাবাহিনীর আত্মসমর্পন করবে না। এটা ভুয়া খবর। এ খবর বিশ্বাস না করার আহ্বান জানান তিনি।

এদিকে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তায় কিয়েভ থেকে পালিয়ে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এ সময় জেলেনস্কি বলেন, পালানোর জন্য গাড়ি নয়, লড়াই করার জন্য আমার গোলাবারুদ দরকার।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরো বলেছেন, আমরা সবাই দেশেই রয়েছি। আমাদের সেনাবাহিনী এখানে, নাগরিকরা এখানে। দেশের স্বাধীনতা ও দেশকে রক্ষা করতে আমরা এভাবেই এগিয়ে যাবো।

দেশবাসীকে শত্রুর মুখে ফেলে কোথাও যাবেন না বলেও ঘোষণা দিয়েছেন তিনি। এই সাহসিকতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button