আন্তর্জাতিক খবর
তৃতীয় দফায় যুদ্ধবিরতির ঘোষণা দিলো মস্কো

ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসনের ১২তম দিনে এ নিয়ে তৃতীয় দফায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।
বার্তা সংস্থা এএফপি ও এনডিটিভি জানিয়েছে, বুধবার সকাল ১০টা থেকে শুরু হবে এ যুদ্ধবিরতি।দেশটির বেসামরিক জনগোষ্ঠীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার সুযোগ করে দিতেই এমন পদক্ষেপ গ্রহণ করেছে রুশ সেনাবাহিনী।
ইউক্রেনে রাজধানী কিয়েভ, সুমি, খারকিভ, মারিউপল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া হবে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জানায়, ২০২২ সালের ৯ মার্চ মস্কো সময় সকাল ১০ টা থেকে রাশিয়ান ফেডারেশন যুদ্ধবিরতি ঘোষণা করছে এবং তারা মানবিক করিডোরের সুযোগ করে দিতে প্রস্তুত রয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে সুমিশহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়।
এসএ



