আন্তর্জাতিক খবর

চতুর্থ দফায় ‘শান্তি আলোচনায়’ ইউক্রেন-রাশিয়া

আবারো রাশিয়ার সঙ্গে চতুর্থ দফায় ‘শান্তি আলোচনায়’ বসেছে ইউক্রেনের প্রতিনিধিদল।

সোমবার যুদ্ধের ১৯তম দিনে ভিডিও কলের মাধ্যমে চলছে এই বৈঠক।

ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলাক বৈঠকের একটি ছবি টুইটারে প্রকাশ করেছেন।তিনি বলেন, আলোচনায় উভয় পক্ষই তাদের অবস্থান তুলে ধরছে।খবর বিবিসি।

সবশেষ আলোচনায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, রাশিয়ান সেনা প্রত্যাহার এবং ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়। তবে এতে আশানুরূপ কোনো ফল কিয়েভ পায়নি বলে জানিয়েছিলেন মিখাইলো পোদোলাক।

এর আগে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের পঞ্চম দিনে ২৮ ফেব্রুয়ারি দুই দেশের প্রতিনিধিদল যুদ্ধের অবসানের লক্ষ্যে প্রথম শান্তি আলোচনায় বসে।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর বহু হতাহত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো ইউক্রেন। প্রাণে বাঁচতে পাশের দেশে শরণার্থী হয়েছে অন্তত ২৭ লাখ মানুষ। দেশটির অনেক অঞ্চলে খাদ্য ও পানির জন্য হাহাকার করছে হাজার হাজার পরিবার।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button