হিজাব নিষিদ্ধ রাখার রায় দিয়েছে কর্ণাটক হাইকোর্ট

হিজাব বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয় বলে রায় দিয়েছেন কর্ণাটকের হাইকোর্ট। ক্লাসে হিজাব পরার নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতে পাঁচটি পিটিশন দায়ের হয়েছিল।
রায় ঘোষণাকে সামনে রেখে উদুপিতে আজ স্কুল-কলেজ বন্ধ রয়েছে। এছাড়াও রাজ্য সরকার রাজধানী ব্যাঙ্গালুরুর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এক সপ্তাহের জন্য বড় ধরনের জমায়েত নিষিদ্ধ করে।
উল্লেখ্য, জানুয়ারির শেষের দিকে উদুপি সরকারি মহিলা কলেজে যখন ছয় ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাস করতে দেয়া হয়নি বলে অভিযোগ উঠে, তখন থেকে এই বিতর্কের সূত্রপাত।
এরই মধ্যে ৮ ফেব্রুয়ারি ভারতের কর্ণাটকের একটি কলেজের হিজাব পরহিত ছাত্রী মুসকানকে গেরুয়া ওড়না পরা একদল তরুণের বিরুদ্ধে একা দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা গেছে।
এরপর ১০ ফেব্রুয়ারি যতদিন পর্যন্ত হিজাব-সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হচ্ছে, ততদিন স্কুল ও কলেজে হিজাবসহ যেকোনো ধরনের ধর্মীয় পোশাক পরা যাবে না বলে নির্দেশ দেন কর্ণাটকের হাইকোর্ট।
এসএ
