আন্তর্জাতিক খবর
ইউক্রেন অভিযানে নতুন কমান্ডার নিয়োগ করলেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনার জন্য নতুন একজন জেনারেল আলেকজান্ডার ডভরনিকভকে নিয়োগ করেছেন।
যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, ইউক্রেনে রুশ বাহিনীকে নেতৃত্ব দেয়ার জন্য জেনারেলকে নতুন কমান্ডার হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার কমান্ডার ছিলেন।
কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর পুতিন এমন পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।
ডভরনিকবের যুদ্ধের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তার নেতৃত্বে ইউক্রেনে হামলার বিষয়গুলো নতুন করে সমন্বয় করা হবে। পাশাপাশি ডনবাস অঞ্চলে ব্যাপক সামরিক অভিযানে নজর দেয়া হতে পারে।
ইউরোপিয়ান কর্মকর্তারা বলছেন, আমরা দেখব এই পদক্ষেপ কতটা কার্যকরী হয়। তাদের চিন্তা ও কৌশলগুলো আগের মতোই রয়ে গেছে। তারা পুরোনো পথেই হাঁটছে।
এসএ



