দক্ষিণ আফ্রিকায় বন্যা: নিহত ৩০০

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে ভয়াবহ বন্যায় কমপক্ষে তিনশ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও কয়েকশ মানুষ। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ভেসে গেছে রাস্তা-ঘাট ও ঘর-বাড়ি। ভূমিধসের কারণে বহু মানুষ এখনো ভবনের নিচে আটকা পড়ে আছে।
বুধবার স্থানীয় কর্তৃপক্ষ প্রদেশকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে। ইতিমধ্যে এ অঞ্চলে বিশুদ্ধ পানি ও খাদ্যের অভাব দেখা দিয়েছে। মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ রয়েছে জরুরি সেবাও।
স্থানীয়রা বলছেন, কর্তৃপক্ষ সময় মতো বৃষ্টি ও বন্যার পূর্বাভাস দিতে না পারায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের আগাম সতর্কবার্তা দেয়া উচিত ছিলো।
সপ্তাহজুড়ে টানা বৃষ্টি কারণে সৃষ্ট বন্যাকে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা বলেছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে এটা হয়েছে। আগামী কয়েক দশকে পরিস্থিতি আরও খারাপ হবে।
