আন্তর্জাতিক খবর
দক্ষিণ আফ্রিকায় বন্যা: নিহত বেড়ে ৩৯৫

দক্ষিণ আফ্রিকার পূর্ব-উপকূলীয় একটি প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। বন্যায় নিখোঁজদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকারীরা।
শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আঞ্চলিক প্রধান সাইফো হ্লোমুকার বরাতে এ খবর জানিয়েছে এএফপি। তিনি বলেন, দুঃখজনকভাবে প্রাণহানি বাড়ছে। সর্বশেষ ৩৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নজিরহীন এ বন্যায় অন্তত ৪১ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। কোয়াজুলু-নাটাল প্রদেশে অন্তত ৫৫ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধারে জোরালো অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা।
