আন্তর্জাতিক খবর

হিজাব পরে ঢুকতে বাধা, পরীক্ষাই দিলেন না দুই ছাত্রী

হিজাব নিয়ে সারা দেশ জুড়ে উত্তেজনার মধ্যেই তৈরি হল নতুন বিতর্ক। কর্নাটকের উদুপিতে হিজাব পরে আসার কারণে পরীক্ষা দিতে দেয়া হল না দুই ছাত্রীকে।

হিজাব পড়ে পরীক্ষা দিতে বাধা দেওয়ার কারণে ওই দুই শিক্ষার্থী পরীক্ষা না দিয়ে কলেজ থেকে বের হয়ে যান।

এএনআই এর খবরে বলা হয়েছে, এই দুই শিক্ষার্থী প্রথমে ক্লাসে ঢুকে হিজাব পরে পরীক্ষা দিতে দেয়ার আবেদন জানান। কিন্তু তাদের সাফ জানিয়ে দেয়া হয় যে, তারা হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না। এদিন এই দুই শিক্ষার্থীর দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ছিল। এই দুই ছাত্রীর নাম আলিয়া আসাদি এবং রেশম বলেই জানা গেছে।

নিজেদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করে এই দুই ছাত্রী উদুপির পিইউ কলেজে হিজাব পরে পরীক্ষা দিতে গিয়েছিলেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button