ক্যামেরুনে বিমান বিধ্বস্ত

ক্যামেরুনের মধ্যাঞ্চলে ১১ জন আরোহীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বিমানটির সাথে রেডিও যোগাযোগ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।
পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী ইয়াউন্ডে থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে নাঙ্গা ইবোকোর কাছে বনে বিধ্বস্ত বিমানটির অবস্থান শনাক্ত করা হয়। খবর এএফপি’র।
সরকারি সূত্র এএফপিকে জানায়, বেসরকারি প্রতিষ্ঠান ক্যামেরুন অয়েল ট্রান্সপোর্টেশন কোম্পানি বিমানটি ভাড়া করেছিল যারা ক্যামেরুন ও প্রতিবেশী দেশ চাদের মধ্যে গ্যাস সরবরাহ পাইপলাইন রক্ষণাবেক্ষণ করে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিমানটির ধরন ও নির্মাতার নাম প্রকাশ করা হয়নি। এটি ইয়াউন্ডে-এনসিমালেন বিমানবন্দর থেকে দেশের পূর্বাঞ্চলে বেলাবোতে যাচ্ছিল।
২০০৭ সালের পর এটি ক্যামেরুনে প্রথম বড় ধরনের বিমান দুর্ঘটনা। ২০০৭ সালে কেনিয়া এয়ারওয়েজের একটি বিমান ১১৪ জন লোক নিয়ে ডুয়ালা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরে বিধ্বস্ত হয়েছিল।
এসএ



