আন্তর্জাতিক খবর

রাশিয়ায় বিশাল তেলের খনির সন্ধান

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলছে। এই যুদ্ধের জন্য গোটা বিশ্বে যখন জ্বালানি তেলের সংকট, ঠিক সেই সময়ে রাশিয়ায় আবিষ্কার হয়েছে বিশাল এক তেলের খনি।

সোমবার (৪ জুলাই) ওয়েল প্রাইজ ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ ব্যাপারে রাশিয়ার প্রধান জ্বালানি কোম্পানি রোজনেফত এক ঘোষণায় জানায়, তারা আর্কটিক অঞ্চলের পেচোরা সাগরে নতুন একটি বিশাল তেলের খনির সন্ধান পেয়েছে। এ খনিতে প্রায় ৮২ মিলিয়ন টন তেল মজুদ রয়েছে।

সাম্প্রতিককালে রাশিয়া যে সব তেলের খনি আবিষ্কার করেছে এটি হচ্ছে তার মধ্যে অন্যতম বড় খনি। পেচোরা সাগরের মেদিনস্কো-ভারান্দেস্কি এলাকায় খনিটির সন্ধান পাওয়া গেছে।

রোজনেফত জানায়, তারা পরীক্ষা করে দেখেছে এই খনিতে প্রতিদিন সর্বোচ্চ ২২০ ঘনমিটার প্রবাহ রয়েছে। এই খনিটির তেলের মান খুবই উন্নত, তেল বেশ হালকা, সালফারের পরিমাণ খুবই কম এবং ঘনত্বও কম।

এই বিভাগের অন্য খবর

Back to top button