আন্তর্জাতিক খবর
পাকিস্তানে বন্যায় মৃত্যু “১৫শ’ ছাড়ালো

পাকিস্তানে প্রলয়ংকরী বন্যায় দেড় হাজার ছাড়ালো প্রাণহানির সংখ্যা। চলমান প্রাকৃতিক এ দুর্যোগে সাড়ে ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
২০১০ সালের পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাণঘাতী বন্যা দেখছে পাকিস্তান।
দেশটির অর্থ মন্ত্রণালয়ের হিসাবে, এখনো এক-তৃতীয়াংশ এলাকা পানির নিচে রয়েছে। যাতে ক্ষতিগ্রস্ত প্রায় ১০ বিলিয়ন ডলারের সম্পদ। ধ্বংস হয়েছে ১৪ লাখের মতো ঘরবাড়ি-স্থাপনা। সিন্ধু ও বেলুচিস্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানির তোড়ে ৭০ লাখের বেশি গবাদি পশু মারা গেছে। ভেঙে পড়েছে ১৪৫টি সেতু এবং সাড়ে ৩ হাজার কিলোমিটারের বেশি রাস্তাঘাট। এগুলোর সংস্কারে দীর্ঘদিন লাগবে- এমনটাই দাবি সরকারের।
পরিস্থিতি মোকাবেলায় আরও বৈদেশিক সহযোগিতার আহ্বান।



