আন্তর্জাতিক খবর

সন্তান জন্ম দিতে ভালো লাগে, তাই গর্ভ ভাড়া দেওয়া তরুণীর ‘নেশা’

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে আটলান্টার বছর ২৬ এর তরুণী ইয়েসিনিয়া লাতোরে। সন্তান জন্ম দেয়া এই তরুণীর কাছে এতটাই আনন্দের যে এটি এখন নেশা হয়ে উঠেছে তার কাছে। এ কারণে গর্ভ ভাড়া দেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় লাতোরে এরই মধ্যে ইনস্টাগ্রামে তিনি ঘোষণা দিয়েছেন ‘গর্ভ ভাড়া’ দিতে চান তিনি। এরপরই শত শত পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে শুরু করে।

জানা গেছে, এরই মধ্যে তিন সন্তানের জন্ম দিয়েছেন ইয়েসিনিয়া লাতোরে।এর মধ্যে দু’টি নিজের সন্তান এবং অন্যটি অন্যের।

আর গর্ভ ভাড়া দিয়ে সন্তান জন্ম দেয়ার জন্য ফি হিসেবে প্রায় ৪৩ লাখ ৯৩ হাজার ৯০৪ টাকা (৪০ হাজার মার্কিন ডলার) নিয়ে থাকেন তিনি।

ইয়েসিনিয়া পরিকল্পনা করেছেন, যেসব নারী স্বাভাবিক প্রক্রিয়ায় মা হতে পারেন না সেই নারীদের গর্ভ ভাড়া দেবেন।

তিনি বলেন, শিগগিরই ফের সারোগেট মা হওয়ার জন্য পরিকল্পনা করছি। আমার আর অপেক্ষা সইছে না।

চলতি বছর ফেব্রুয়ারিতে সারোগেসির মাধ্যমে প্রথম একটি সুস্থ ছেলেশিশুর জন্ম নেন ইয়েসিনিয়া।

তিনি আরো বলেন, ওই পরিবারকে তাদের সন্তান দিয়ে দেওয়াটা আমার জন্য কঠিন ছিল না। তাদের জন্য কিছু করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতে ওই শিশুকে আমি দেখতে পারব। প্রতি সপ্তাহে ওই শিশুর মা তার ছবি তুলে আমাকে পাঠিয়ে দেন। এটা সত্যিই আমাকে আনন্দিত করছে।

এরপর থেকেই এই আনন্দ বারবার পেতে চান বলে জানিয়েছেন ইয়েসিনিয়া।

খবর: নিউইয়র্ক পোস্ট

এই বিভাগের অন্য খবর

Back to top button