আইন ও অপরাধ

বগুড়ার শিবগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় বগুড়ায় শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস গ্রামের মাশিরা ঈদগাহ মাঠ থেকে শামিম হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃত শামিম ওই এলাকার মোহাম্মাদ এরশাদের ছেলে ও পেশায় একজন দিনমজুর।

পুলিশ জানায়, তার পরিবার জানিয়েছেন বাসায় পারিবারিক কোলহের জের ধরে তিনি বের হয়ে আসেন। এরপর স্থানীয়রা শামিমকে ঈদগাহ মাঠে পরে থাকতে দেখলে তার পরিবারের সদস্যরা সেখানে আসেন। তবে সেখানে তিনি মৃত পরেছিলেন। পরিবারের ধারণা শামিম গ্যাসে ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।

শিবগঞ্জ থানা পুলিশের এসআই এমরান হোসেন জানান, মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। পরিবারের দাবি, শামিম গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। তারপরও লাশ এরকম ঈদগাহ মাঠে পাওয়ায় আমরা মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button