বগুড়ায় ডিবির অভিযানে ২৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

বগুড়া জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে বগুড়া সদর থানাধীন বড় সরলপুর বামনপাড়া চারমাথা এলাকার মেহেরুল ইসলাম পিনুর ভাড়া বাড়ির মুরগীর ফার্ম থেকে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদর থানাধীন চিংগাশপুর গ্রামের মোজাহার আলী খলিফা ওরফে আকবরের ছেলে শরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৮), বারপুর মধ্যেপাড়া মাটিডালি এলাকার সাহেব আলীর ছেলে বাপ্পি (৩৪), পলাশবাড়ি দক্ষিনপাড়া এলাকার লাল মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২), পলাশবাড়ি মুন্নাপাড়া এলাকার মৃত দুলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম ওরফে পিয়াস (২৪) ও বড় সরলপুর গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে ওমর ফারুক (৩২)।
বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান,
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে শরিফুল ও বাপ্পির বিরুদ্ধে বগুড়া সদর থানা সহ অন্যান্য থানায় আরো ৬টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার বগুড়ার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।