আইন ও অপরাধরাজনীতি

দুদকের মামলায় তারেক-জোবায়দার রুল শুনানি ২৯ মে

২০০৭ সালে জরুরি তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ও পুত্রবধু ডা. জোবায়দা খান ওরফে জোবায়দা রহমানের রুল শুনানির জন্য ২৯ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন ।

রুল জারির ১৫ বছর পর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রিট মামলা হাইকোর্টের কার্যতালিকায় ওঠে। হাইকোর্ট রুল শুনানির জন্য বুধবার দিন ঠিক করেন। কিন্তু বুধবার তারেক-জোবায়দার পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। পরে হাইকোর্ট শুনানির জন্য ২৯ মে দিন ঠিক করেন।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলা করা হয়।

মামলায় তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button