আইন ও অপরাধ

বগুড়ায় পুলিশের ওপর হামলার আসামি গ্রেপ্তার

পুলিশের ওপর হামলাসহ সরকারি কাজে বাঁধা দেয়ার ঘটনায় মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শুক্রবার চাঁদ আলী নামে ওই ব্যক্তিকে সিরাজগঞ্জের তাড়াশ থেকে গ্রেপ্তার করা হয়।
চাঁদ আলীর বাড়ি তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে।

গ্রেপ্তারের পর শনিবার আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠান।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার চাঁদ আলীর বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় পুলিশকে মারধর ও সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button