আইন ও অপরাধ

পিকে’র টাকার খোঁজ চেয়েছে হাইকোর্ট

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার কোন কোন দেশে কত টাকা রেখেছেন এবং তার বিরুদ্ধে থাকা সব মামলার তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ২০২০ সালের ১৮ নভেম্বর পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে রুল জারি করেছিলেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

১৬ মে সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন বিষয়টি আদালতকে অবগত করেন এবং রুলটির শুনানি শুরু করার আবেদন জানান।

প্রসঙ্গত, পি কে হালদার নাম পাল্টে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখানে শিবশঙ্কর হালদার পরিচয়ে ভারতীয় নাগরিকত্ব নেন তিনি। অবশেষে ১৪ মে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অ্যানফোর্সমেন্ট ডিরেক্টরেট।

উল্লেখ্য, পি কে হালদার দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেন বলে অভিযোগ রয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button