আরও ১০ দিনের রিমান্ডে পি কে হালদার

বাংলাদেশে অর্থ কেলেঙ্কারির হোতা প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার এবং তার অন্য সহযোগীদের আরও ১০ দিনের রিমান্ডে নিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাদের সঙ্গে গ্রেপ্তার হওয়া এক নারীকে ১০ দিনের হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাদেশ থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত পিকে হালদারকে মঙ্গলবার মানি লন্ডারিং প্রতিরোধ আইন আদালতে হাজির করে ইডি।
এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পি কে হালদার ও তার পাঁচ সহযোগীতে আদালতে হাজির করার পর ইডি তাদের ১৪ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
ইডি জানিয়েছে, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অর্থপাচারের সঙ্গে কোনও রাজনীতিক জড়িত আছেন কি-না, সে বিষয়ে পি কে হালদার এখন পর্যন্ত কোনও তথ্য দেননি।
পি কে হালদারের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছে ইডি। এসব নথিতে প্রাথমিকভাবে ভারতে তার ২০ থেকে ২৫টির মতো বাড়ির মালিকানার তথ্য মিলেছে।
গেলো শনিবার পি কে হালদারের সম্পত্তির খোঁজে দ্বিতীয় দিনের মতো পশ্চিমবঙ্গে অভিযান চালানো হয়। সেদিন দুপুরের দিকে প্রদেশের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে পি কে হালদারকে গ্রেপ্তারের পর আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হয়। পরে আদালত সেই সময় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
এসএ



