আইন ও অপরাধপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় জাল টাকাসহ আটক এক

বগুড়ায় ১৫ হাজার জাল টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

আটককৃত মাহমুদ আলী ওরফে মামুদ আলী(৫০) সদর উপজেলার বড় টেংড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। বুধবার সাবগ্রাম চারমাথায় মাটিডালী থেকে বনানী ২য় বাইপাসের পাশে শিক্ষার্থী ছাউনি থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্যের সাথে ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পনের হাজার জাল টাকাসহ মাহমুদকে আটক করা হয়। আজ তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button