আইন ও অপরাধ

সিনহার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে

ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য ৩০ আগস্ট ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। দুদক প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ প্রতিবেদন দাখিলের পরবর্তী এ তারিখ ধার্য করেন।

দুদকের আদালত নিবন্ধন শাখার কর্মকর্তা মো. জুলফিকার বিষয়টি জানিয়েছেন।

এর আগে গেলো বছর ১০ অক্টোবর দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করেন। মামলায় ৭ কোটি ১৪ লাখ ৫ হাজার ৮৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, গত বছর ৯ নভেম্বর চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় পৃথক দুই ধারায় এসকে সিনহাকে ১১ বছর কারাদণ্ড দেন আদালত ঢাকার একটি আদালত।

এই বিভাগের অন্য খবর

Back to top button