বগুড়ার মোকামতলায় কার্গো ভ্যানের চাপায় এক শিশু নিহত

বগুড়া-রংপুর মহাসড়ক মোকামতলায় কার্গো ভ্যানের চাপায় মুক্তার (১২) নামের এক শিশু নিহত হয়েছেন।নিহত মুক্তার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোপালপুরের দুলা সরকারের ছেলে।
আজ শনিবার ১১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দের এস আই মনোয়ার হোসেন।
জানা যায়, রংপুর থেকে আসা একটি কার্গো ভ্যান অটো ভ্যানে পেছন থেকে ধাক্কা দেয়। এতে শিশু মুক্তার ছিটকে সড়ক এ পড়ে গেলে ওই কার্গো ভ্যানটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম জানান, কার্গো ভ্যানের চাপায় মুক্তার নামে একজন শিশু নিহতের বিষয়ে নিশ্চিত হয়েছি। দুর্ঘটনাস্থলে তাৎক্ষনাৎ হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে কার্গো ভ্যানটি আটক করেছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা করেছে।



