লাইফস্টাইল
প্রধান খবর

রোজ ডে দিয়ে শুরু ভ্যালেন্টাইনস উইক, কোন রঙের গোলাপ কী বার্তা দেয়?

আজ থেকে শুরু হলো ভ্যালেন্টাইনস উইক, অর্থাৎ ভালোবাসার সপ্তাহ। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোজ ডে পালনের মধ্য দিয়েই শুরু হয় এই ভালোবাসার আয়োজন। বাতাসে ভালোবাসা ছড়িয়ে দিতে সপ্তাহের প্রথম দিনেই প্রিয়জনকে ফুল উপহার দেওয়ার মধ্য দিয়ে উদ্‌যাপন করেন প্রেমিক-প্রেমিকারা।

ভালোবাসা দিবস কিংবা প্রেমের প্রকাশ মানেই ফুল-আর ফুলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও বিশেষ হলো ফুলের রানি গোলাপ। তবে শুধু গোলাপ দিলেই ভালোবাসা প্রকাশ হয় না। গোলাপের রংভেদে ভিন্ন ভিন্ন অনুভূতি ও বার্তা প্রকাশ পায়

কথিত রয়েছে, একটি গোলাপ মানুষের ভালোবাসার গভীর অনুভূতিকে প্রকাশ করতে পারে। তাই কাউকে গোলাপ উপহার দেওয়ার আগে জেনে নেওয়া জরুরি-কোন রঙের গোলাপ কী অর্থ বহন করে

জেনে নিন ভিন্ন রঙের গোলাপের অর্থ

লাল গোলাপ
গোলাপ বললেই যে রঙটি সবার আগে চোখে পড়ে, সেটি লাল। লাল গোলাপ ভালোবাসা ও হৃদয়ের প্রতীক। কাউকে নিজের ভালোবাসার কথা জানাতে চাইলে লাল গোলাপই সবচেয়ে উপযুক্ত।

গোলাপি গোলাপ
প্রশংসা ও মুগ্ধতার প্রতীক হলো গোলাপি গোলাপ। কাউকে সম্মান জানাতে বা তার প্রতি মুগ্ধতা প্রকাশ করতে এই রঙের গোলাপ উপহার দিতে পারেন।

ল্যাভেন্ডার গোলাপ
এই রঙের গোলাপ তুলনামূলকভাবে বিরল। তবে প্রেমের ক্ষেত্রে এর আবেদন সবচেয়ে গভীর। ল্যাভেন্ডার গোলাপ দেওয়ার অর্থ-প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়া।

কমলা গোলাপ
তীব্র আবেগ ও আকুতির প্রতীক কমলা গোলাপ। মনের কথা মুখে বলতে না পারলে, অনুভূতির গভীরতা বোঝাতে লাল গোলাপের চেয়েও কার্যকর হতে পারে কমলা গোলাপ।

হলুদ গোলাপ
বন্ধুত্বের প্রতীক হলো হলুদ গোলাপ। প্রিয় কোনো বন্ধুকে রোজ ডে-তে আনন্দ দিতে চাইলে এই রঙের গোলাপ হতে পারে সেরা পছন্দ।

সাদা গোলাপ
সাদা গোলাপ সারল্য ও পবিত্রতার প্রতীক। যদিও রোজ ডে-তে এটি খুব একটা প্রচলিত নয়, তবে কাছের মানুষের সরল ও নিষ্পাপ গুণের প্রশংসা করতে চাইলে সাদা গোলাপ উপহার দেওয়া যেতে পারে।

পিচ গোলাপ
রোজ ডে-র জন্য বিশেষভাবে উপযোগী পিচ রঙের গোলাপ। এর অর্থ-আপনি প্রেমে পড়েছেন, কিন্তু তা বলতে লজ্জা পাচ্ছেন। না বলা অনুভূতিকে নিঃশব্দে প্রকাশ করে দেয় এই রঙের গোলাপ।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button