জাতীয়
ধান ৩৪, চাল ৫০ টাকা কেজি দরে সংগ্রহ করবে সরকার

আগামী আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে।
সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি কেজি ধান ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং সিদ্ধ চাল ৫০ টাকায় সংগ্রহ করা হবে।
রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, এবার ৫০ হাজার টন ধান, ৫০ হাজার টন আতপ চাল এবং ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।


