
সিঙ্গাপুর থেকে শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে ওসমান হাদির মরদেহ নিয়ে রওনা হবেন তার স্বজনরা। সন্ধ্যা ৬টার দিকে তারা বাংলাদেশে অবতরণ করবেন।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার সিঙ্গাপুরেই হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
ঢাকায় শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর তার জানাজা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
তথ্যসূত্র: বিবিসি বাংলা



