জাতীয়নির্বাচন
প্রধান খবর

নির্বাচন ও গণভোট সামনে রেখে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সিইসির বৈঠক

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

পরে তারা সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচনপূর্ব ও নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা বজায় রাখার প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এদিকে, একই দিন দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব উপস্থিত থাকবেন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটের আগে ও পরে মোট পাঁচ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে ভোটের আগে ৯ ফেব্রুয়ারি থেকে ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে তফশিল ঘোষণার আগে দুই দফা এবং তফসিল ঘোষণার পর বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে একটি বিশেষ পরিপত্র জারি করে নির্বাচন কমিশন।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button