জাতীয়
প্রধান খবর

হাদি হত্যার বিচারে সময় নষ্ট হবে না: ড. আসিফ নজরুল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি হত্যার মামলায় বিচার প্রক্রিয়ায় কোনো ধরণের বিলম্ব হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। চার্জশিট আদালতে গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে বিচার শুরু হবে বলেও তিনি জানান।

গতকাল সোমবার দুপুর ১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ভোটারদের সচেতনতা বৃদ্ধির জন্য অনুষ্ঠিত মতবিনিময় সভায় এক ভোটারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল বলেন, “তদন্ত প্রতিবেদন ইতোমধ্যেই জমা হয়েছে। তবে হত্যার মামলার বাদীরা প্রতিবেদন নিয়ে অসন্তুষ্ট হয়ে আদালতে নারাজি পিটিশন দিয়েছেন। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ আরও একটি পূর্ণাঙ্গ তদন্ত করেছে। যেই মুহূর্তে চার্জশিট গৃহীত হবে, বিচারকার্য অবিলম্বে শুরু হবে। কোনো সময় ক্ষেপণ করা হবে না।

এই বিভাগের অন্য খবর

Back to top button