
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির পরিবারের আবাসনের জন্য ১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-এর আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দের অনুমোদন দেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শরীফ ওসমান হাদির পরিবারের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এই বরাদ্দ দেওয়া হয়েছে। অনুমোদিত অর্থের মাধ্যমে প্রয়োজনীয় গৃহায়ণ সুবিধা বাস্তবায়নে পরবর্তী প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে।
এ বিষয়ে বিস্তারিত বাস্তবায়ন প্রক্রিয়া ও সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে।
তথ্যসূত্র: যমুনা টিভি



