জাতীয়
প্রধান খবর

হাদি হত্যার তদন্তে আগামী রবিবার জাতিসংঘকে চিঠি দিচ্ছে সরকার

শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনার জন্য জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) এই চিঠি দেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সরকার আবারও স্পষ্টভাবে জানাচ্ছে যে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিকগুলো গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই আগামী রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।

সংযম ও দায়িত্বশীলতার আহ্বান

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বর্তমান সময়কে সংবেদনশীল রাজনৈতিক সময় হিসেবে উল্লেখ করে বিবৃতিতে সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের প্রায় ১৮ কোটি মানুষ অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন বাংলাদেশের দিকে। ইতোমধ্যে বহু বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে উপস্থিত হয়েছেন বলেও জানানো হয়।

সরকারের মতে, এই বাস্তবতায় দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button