
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান-২ এলাকার মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস উইং সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ড. মুহাম্মদ ইউনূস ভোট দিতে পারেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা যে কেন্দ্রে ভোট দেবেন, সেটি ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। এ আসনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনের প্রার্থীরা হলেন-
ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান,
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী স. ম. খালিদুজ্জামান,
আনারস প্রতীকের প্রার্থী মুহাম্মদ রাশেদুল হক,
টেলিভিশন প্রতীকের প্রার্থী এস. এম. আবুল কালাম আজাদ,
ডাব প্রতীকের প্রার্থী মো. শামীম আহমদ,
মোরগ প্রতীকের প্রার্থী কাজী এনায়েত উল্লাহ,
লাঙ্গল প্রতীকের প্রার্থী আতিক আহমেদ,
বাইসাইকেল প্রতীকের প্রার্থী তপু রায়হান,
ময়ূর প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন,
আপেল প্রতীকের প্রার্থী মনজুর হুমায়ুন,
এবং কাঁঠাল প্রতীকের প্রার্থী কামরুল হাসান নাসিম।
উল্লেখ্য, এর আগেও জানানো হয়েছে যে গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও ভোট দেবেন।



