জাতীয়
প্রধান খবর

রমজানে সারা দেশে টিসিবির ট্রাক সেল, ছোলা ও খেজুরও বিক্রি হবে

পবিত্র রমজান মাসে সারা দেশে ট্রাকে করে পণ্য বিক্রি (ট্রাক সেল) কার্যক্রম পরিচালনা করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোজায় টিসিবির নিয়মিত পণ্যের পাশাপাশি ছোলা ও খেজুরও বিক্রি করা হবে। একই সঙ্গে ট্রাক সেলের পাশাপাশি স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমেও ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ অব্যাহত থাকবে

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে টিসিবি।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে সারা দেশে ভর্তুকি মূল্যে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় রমজান মাসে ট্রাক সেলের মাধ্যমে ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।

টিসিবির এক কর্মকর্তা জানান, আগামী ১৮ ফেব্রুয়ারি রোজা শুরু হতে পারে। সে ক্ষেত্রে এর আগের দিন অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি থেকে টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হতে পারে

অন্যদিকে, সারা দেশে বর্তমানে ৬৬ লাখ স্মার্ট পরিবার কার্ড সক্রিয় রয়েছে। এসব কার্ডধারী পরিবারও রমজান মাসে টিসিবির পণ্য কিনতে পারবে।

টিসিবি সূত্র জানায়, যেকোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি ট্রাকের পেছনে লাইনে দাঁড়িয়ে ভর্তুকি মূল্যের পণ্য কিনতে পারবেন। রমজান মাসের ট্রাক সেলে পণ্যের পরিমাণ ও মূল্য বিক্রয় কার্যক্রম শুরুর আগেই জানিয়ে দেওয়া হবে

বর্তমানে ট্রাক সেলের মাধ্যমে একজন ক্রেতা সর্বোচ্চ

  • ২ লিটার সয়াবিন তেল
  • ২ কেজি মসুর ডাল
  • ১ কেজি চিনি

কিনতে পারবেন।

গত বছর রমজান মাসে এসব পণ্যের পাশাপাশি টিসিবি ২ কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর বিক্রি করেছিল।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button