
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ দায়িত্ব অর্পণ করা হয়।
এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা
মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে-
- মির্জা আব্বাস উদ্দিন আহমেদ – রাজনৈতিক উপদেষ্টা
- নজরুল ইসলাম খান – রাজনৈতিক উপদেষ্টা
- রুহুল কবির রিজভী আহমেদ – রাজনৈতিক উপদেষ্টা
- মো. ইসমাইল জবিউল্লাহ – জনপ্রশাসন মন্ত্রণালয়
- রাশেদ আল মাহমুদ তিতুমীর – অর্থ মন্ত্রণালয়
প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা
- শামসুল ইসলাম – প্রতিরক্ষা মন্ত্রণালয়
- মাহদী আমিন –
- শিক্ষা মন্ত্রণালয়
- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
- রেহান আসিফ আসাদ –
- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
নতুন সরকারের কার্যক্রম শুরুর পর উপদেষ্টাদের দপ্তর বণ্টনের মাধ্যমে প্রশাসনিক কাজের আনুষ্ঠানিক গতি বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তথ্যসূত্র: আজকের পত্রিকা



