
আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠান। ওইদিন সকালে একুশে পদক প্রদান এবং বিকেলে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সকালে একুশে পদক প্রদান
সংস্কৃতিমন্ত্রী জানান, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী।
বিকেলে বইমেলার উদ্বোধন
বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন তিনি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনুষ্ঠান দুটি ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আরও জানা গেছে, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার।
তথ্যসূত্র: জনকণ্ঠ



