
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা ৫ দিনের ছুটি পাবেন। তবে একদিনের অতিরিক্ত ছুটি নিতে পারলে তা বেড়ে দাঁড়াতে পারে ৭ দিনে, আর পরিকল্পনা অনুযায়ী নৈমিত্তিক ছুটি নিলে মিলতে পারে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালে এ উপলক্ষে মোট ৫ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে।
সরকারিভাবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। এর আগে ১৭ মার্চ রয়েছে শবে কদর-এর ছুটি। কেউ যদি ১৮ মার্চ (বুধবার) একদিনের ছুটি নেন, তাহলে টানা ৭ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।
এদিকে ঈদের পরপরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস। এরপর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। কেউ যদি ২৪ ও ২৫ মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নেন, তাহলে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব হবে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



