জাতীয়
প্রধান খবর

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন

প্রজ্ঞাপন জারি

মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা

মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে-

  • মির্জা আব্বাস (মির্জা আব্বাস উদ্দিন আহমেদ) – রাজনৈতিক উপদেষ্টা
  • নজরুল ইসলাম খান – রাজনৈতিক উপদেষ্টা
  • রুহুল কবীর রিজভী আহমেদ – রাজনৈতিক উপদেষ্টা
  • মো. ইসমাইল জবিউল্লাহ – জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা
  • রাশেদ আল মাহমুদ তিতুমীর – অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে-

  • হুমায়ুন কবির – পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
  • শামসুল ইসলাম – প্রতিরক্ষা মন্ত্রণালয়
  • জাহেদ উর রহমান – পলিসি অ্যান্ড স্ট্যাটেজি
  • মাহ্দী আমিন – শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
  • রেহান আসিফ আসাদ – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button