জাতীয়
প্রধান খবর

রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন, জানালেন নির্বাচন কমিশনার মাসউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানিয়েছেন, রমজানের পর থেকেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন শুরু হবে। রোববার (১ মার্চ) রিপোটার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন শিগগিরই আয়োজন করা হবে এবং রমজানের পর থেকেই সিটি করপোরেশন নির্বাচন দিয়ে এ প্রক্রিয়া শুরু হবে। এই নির্বাচন কার্যক্রম সারা বছর ধরে ধাপে ধাপে চলবে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না-সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আইনগত নির্দেশনা পাওয়ার পর কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের যেসব ঘাটতি ছিল সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে তিনি নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান এবং সাংবাদিকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button