জাতীয়
প্রধান খবর

১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা, টানা সাত দিন বন্ধ থাকবে অফিস

আগামী ১৮ মার্চ সরকারি কর্মচারীদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ববি হাজ্জাজ। তিনি জানান, ১৭ মার্চ শবে কদর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির পর ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর ফলে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন। এই ছুটির সঙ্গে ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত ছুটিও যুক্ত হবে।

সরকারের এই সিদ্ধান্তে কর্মচারীরা দীর্ঘ সময়ের বিশ্রামের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সূত্র: জনকণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button