
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে এবং এতে তাকে স্পিকার হিসেবে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগর ও জাতীয় সংসদ ভবন এলাকাসহ আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বুধবার রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল এবং অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করেছে।
এই নির্দেশনা জারি করা হয়েছে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার-এর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে।
সূত্র: জনকণ্ঠ



